যে কোন লেখা কেউ পড়বে কি পড়বে না তা অনেকাংশেই নির্ভর করে সেই লেখার শিরোনামের উপরে। আপনি অনেক খাটাখাটনি করে একটি মানসম্পন্ন ব্লগ লিখলেন, কিন্তু সেটা অনেকেই না পড়ে চলে গেল, সম্ভবত এর বড় একটা কারন হল যথেষ্ট আকর্ষনীয় শিরোনামের অভাব। আবার আপনার লেখার শিরোনামটি যদি বেশ আকর্ষনীয় হয় তাহলে অনেক বেশি মানুষ লেখাটি পরতে আকৃষ্ট হবে।
সাধারন কিছু কৌশল ব্যবহার করে আপনি আপনার লেখার শিরোনামকে করে তুলতে পারেন আরো আকর্ষনীয়। চলুন তাহলে দেরী না করে জেনে নেই কি সেই জাদুকরী উপায়।
#১ সংখা দিয়ে শুরু করুন
সংখা দিয়ে শুরু করা শিরোনামগুলো তুলনামূলকভাবে বেশি মানুষকে আকৃষ্ট করে। মুলত এই ব্যাস্ত দুনিয়ায় কোন কিছু পড়তে গেলেও আমরা আগে চিন্তা করে নেই এইটা আমার কি কাজে লাগবে, আর সংখ্যা-তালিকা ভিত্তিক লেখাগুলো থেকে স্বল্প সময়ে অনেক কিছু শিখা বা জানা যায়। তাই এই ধরনের লেখাগুলো মানুষ একটু বেশি আগ্রহ নিয়ে পড়ে।
#২ মূল বিষয়টা তুলে ধরুন
কেন একজন এই লেখাটা পড়বে?
এই লেখা পড়লে তার কি লাভ হবে?
এই বিষয়গুলো স্বল্প কথায় সুন্দরভাবে আপনার শিরোনামে বর্ণনা করুন।
উদাহরন্স্বরুপ, “How to” অথবা “কিভাবে” দিয়ে শুরু করা শিরোনামগুলো প্রায় সবসময়ই অনেক বেশি কাজের হয়।
#৩ প্রশ্ন করুন
গবেষনাধর্মী অথবা বিশ্লেষন্ধর্মী লেখার ক্ষেত্রে প্রশ্নবাচক শিরোনাম খুব ভালো ফল দেয়। তবে এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, প্রশ্ন যেন এমন হয় যাতে আপনি পাঠককে দিয়ে আপনার কাঙ্ক্ষিত উত্তরটি বলিয়ে নিতে পারেন।
যেমন, ইকমার্স ব্যবসায়ের জন্য ডিজিটাল মার্কেটিং, ভালো না খারাপ?
#৪ নেতিবাচক শিরোনাম
মানব মনের একটা গুরুত্বপূর্ন দিক হল, যেটা তাকে নিষেধ করা হয় সে সেটার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়। তাই নেতিবাচক শিরোনাম গুলো মানুষ খুব দ্রুত আকৃষ্ট করে। কিন্তু এই নেতিবাচকতাকে ব্যাবহার করতে হবে খুবই সতর্কতার সাথে, যাতে তা আপনার জন্য হীতে বিপরীত না হয়ে যায়।
#৫ বিষেশনের সঠিক ব্যাবহার
“কিভাবে ভাত রান্না করবেন?”
“কিভাবে ঝরঝরে ভাত রান্না করবেন?”
যাদের ভাত রান্না করার নুন্যতম অভিজ্ঞ্বতা আছে তারা কোন শিরোনামের লেখাটা আগে পড়বেন, নিশ্চয়ই দ্বিতীয়টা, তাই না?
তাই আপনার শিরোনামে ভেবে চিনতে সঠিক বিষেশন ব্যাবহার করুন।
#৬ সঠিক বিরামচিনহ এর ব্যাবহার
শুধুমাত্র একটি সেমিকোলন, কমা, কোলন অথবা হাইপেন শব্দের অর্থ অনেকখানি বদলে দেয়। তবে শিরোনাম এর ক্ষেত্রে অন্য আইকন সবচেয়ে গুরুত্ব পূর্ন।
সাম্প্রতিক এক গবেষনায় দেখা যায়, ২০% মানুষ পুরো লেখা পরে শুধুমাত্র শিরোনামের লেখা পড়ে আকৃষ্ট হয়ে।একটি সঠিক শিরোনাম এর উপর নির্ভর করে লেখাটি মানুষ পড়বে কি না?
তাই, বর্ণিত কৌশেলগুলো নির্দ্বিধায় ব্যাবহার করুন। ও হ্যা, আপনি আর কি কি কৌশল ব্যাবহার করেন তা জানাতে ভুলবেন না কিন্তু।
Leave a Reply