banner

একটি সুখকর ইকমার্স অভিজ্ঞতা ও সেখান থেকে প্রাপ্ত শিক্ষা

banner

একটি সুখকর ইকমার্স অভিজ্ঞতা ও সেখান থেকে প্রাপ্ত শিক্ষা

বছরখানেক আগের কথা, আমার এক টিমমেম্বার বলছিল, বস আপনার চুল এমন খসখসা শ্যাম্পু দেন না?

আমি হাসতে হাসতে বলছিলাম, এই টাক মাথায় শ্যাম্পু দিয়ে কি হবে?

সাম্প্রতিক ইতিহাসে, মানে গত ৫/৬ মাসের মধ্যে এই ছিল শ্যাম্পু নিয়ে আমার বা আমার চারপাশের কথাবার্তা। আর আমি যেমন ছন্নছাড়া, প্রসাধনী আইটেম নিয়ে সার্চ দেয়ার প্রশ্নই উঠে না (যদি না ক্লায়েন্ট এর কাজে প্রয়োজন হয়)। তাই ফেসবুক বা গুগোল অ আমাকে এই টাইপের কোন এড দেখায় না।

আজকে বিকেলের দিকে হটাত করে ফেসবুক গুতাচ্ছি, তখন একটা এড এল। (পেজ এর নাম মেনশন করবো না। তারা টেকাটুকা দিলে তখন ভেবে দেখব 😛 ) প্যারাসুট ন্যাচারাল শ্যাম্পু মাত্র ৯৯ টাকা। প্যারাসুট এর শ্যাম্পু তাও ৯৯ টাকায়। আপনাআপনিই থেমে গেলাম।

(এটাকে বলে স্টপিং হুক, সম্ভাব্য ক্রেতার প্রয়োজন ও চাহিদাকে টার্গেট করে তাকে স্ক্রল করা থামিয়ে আটকে ফেলার জন্য এই হুক ব্যাবহার করা হয়।)

ডিজাইন সুন্দর, ক্যাপশনেও প্রয়োজনীয় তথ্যগুলো ছিল। সেই সাথে ওয়েবসাইট এর লিংক। এক গুতায় চলে গেলাম ওয়েবসাইটে। ওয়েবসাইট ওপেন হল রকেট এর গতিতে। ওয়েবসাইটে ঢুকে বেশ একটা ভাল লাগা কাজ করলো। এমনিতেই ক্লিকের সাথে সাথে পেজ লোড হচ্ছে। তার উপরে গতানুগতিক টেম্পলেট বেজড ওয়েবসাইট না, সুন্দর করে সাজানো গোছানো ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কনভার্শন ফ্রেন্ডলি ওয়েবসাইট। যেই অপশন যেখানে থাকা প্রয়োজন সেটা সেখানেই আছে। সেই সাথে চমৎকার ডিজাইন ও কন্টেন্ট। একবার ও মনে হয়নি গতানুগতিক অন্য দশটা ওয়েবসাইটের মত আল্লাহর ওয়াস্তে প্রোডাক্ট আপলোড করে রেখে দিয়েছে।

(ইকমার্স এ সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য বিক্রয় করার জন্য ফাস্ট লোডিং এবং কনভার্শন ফ্রেন্ডলি ওয়েবসাইট এর কোন বিকল্প নেই।)

যাই হোক, চোখ দিলাম অফারে। দাম দেখে হোচট খেলাম। ওমা, ২৩০ টাকা চায় !!! মগের মুল্লুক নাকি? নিচের লাইনে চোখ পড়তেই রাগ পড়ে গেল। এপ থেকে প্রথমবারের মত কিনলে ৯৯ টাকায় দিবে!!! হুহু বাবা, কমে দিবে আর একটু খাটাবে না তা কি হয়??? একেই বলে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), ইয়ে মানে কাবিফার হবে বোধহয় (কাজের বিনিময়ে অফার)

(সচরাচর একটা সুপার টার্গেটেড অডিয়েন্সকে এপ ইনস্টল করিয়ে ক্রেতার কনভার্ট করাতে নুন্যতম ৫ থেকে ১০ ডলার পর্যন্ত খরচ হয়। যা ভ্যাটসহ টাকায় ৫৫০ টাকা থেকে ১০০০+ পর্যন্ত। অথচ দেখুন এখানে এরা মাত্র ১৩০ টাকা! কম রেখেই একজন সম্ভাব্য ক্রেতাকে দিয়ে এপ ইন্সটল তো করাচ্ছেই, তার উপরে তাকে দিয়ে প্রোডাক্ট কিনিয়ে তার সকল ডাটাও কালেক্ট করে ফেলছে। খুব সম্ভবত ১৩০ টাকাও না, কারন এম আর পি ২৩০ টাকা, তারা নিশ্চয়ই এটা আরো অনেক কমে কিনছে। সম্ভবত দিনশেষে তাদের ৮০-৯০ টাকার বেশি ছাড় দেয়ার প্রয়োজন হচ্ছেনা। )

এপটা ইন্সটল করলাম, এপ এর লোডিং পেজ দেখেই একটা প্রিমিয়াম ফিল আসলো। এপটা বেশ রেসপন্সিভ এবং ওয়াল ডিজাইনড। যাই হোক শ্যাম্পুটা এড টু কার্ট করলাম ওমা, সাথে সাথে নোটিফিকেশন দিল, আর মাত্র এত টাকার শপিং করলেই ডেলিভারি ফ্রি! ভাবলাম, খামোখা ডেলিভারী কোম্পানীকে টাকা দিয়ে লাভ কি? দেখি আর কিছু আমার লাগে কি না?

খুজতে খুজতেই মনে পড়ল আন্ডার আর্ম রোল অন শেষ সেটা একটা কেনা লাগবে, সেটা কিনলাম। রোল অন কেনার সময় নিচে রিকমেন্ডেশনে ফেসওয়াশ দেখে ভাবলাম চেহারা দিন দিন বাদরের মত হয়ে যাচ্ছে, একটা ফেসওয়াশ কিনে ফেলা উচিত। সেটাও এড টু কার্ট করে ফেললাম। চেক আউট এ গিয়ে দেখি ৭০০+ টাকা হয়ে গিয়েছে আর ডেলিভারি চার্জ ও শুন্য!

(এই প্রক্রিয়াটিকে আপসেল স্ট্রাটেজি বলে। আপনার শপে সেটা অনলাইন হোক বা অফলাইন হোক – ক্রেতাকে পটিয়ে পটিয়ে যত বেশি কেনাতে পারবেন তত বেশি লাভ। আর অনলাইন বিজনেস এ তো আপসেল বাধ্যতামূলক। কারন এড দিয়ে টাকা খরচ করে সম্ভাব্য ক্রেতাকে আপনার পেজ, সাইট বা এপ এ টেনে এনেছেন। একটা ভাল এমাউন্ট বিক্রি না করতে পারলে ব্যাবসায়ে লালবাত্তি জলতে সময় লাগবে না। এখানে প্রথমে ফ্রি ডেলিভারির লোভ দেখিয়ে একটা নুন্যতম এমাউন্ট এর প্রোডাক্ট কিনতে বাধ্য করছে। আবার রিকমেন্ডেড সেকশনে রিলেভেন্ট প্রোডাক্ট সাজেস্ট করে প্রলুব্ধ করছে আরো আরো পণ্য কিনতে)

অর্ডার সাবমিট করার ঠিক ১০-১৫ মিনিটের মাথায় কল এল তাদের কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে। সুন্দর করে সালাম দিয়ে, নিজের পরিচয় দিয়ে বলল স্যার আপনি অমুক বলছেন? বললাম হ্যা। তারপর জানালো আমি একটা অর্ডার করেছি। কি কি প্রডাক্ট অর্ডার করেছি, ডেলিভারি এড্ড্রেস এবং অন্যান্য তথ্য নিশ্চিত করে জানালো আগামীকাল ডেলিভারিতে দিয়ে দিবে এবং আমি আগামীকাল বা পরশুদিন প্রোডাক্ট হাতে পাব। এতে আমার কোন আপত্তি আছে কি না? আমি কনফার্ম করে দিলে ধন্যবাদ দিয়ে কল রাখলো।

(আমাদের দেশে ৯৯% ইকমার্স অর্ডার ক্যাশ অন ডেলিভারিতে হয়। তাই অর্ডার দেয়ার সাথে সাথে কল করে কনফার্মেশন নিলে দুইটা সুবিধা হয়। ১) ক্রেতার সাথে একটা ভাল সম্পর্ক তৈরী হয় এবং ক্রেতার মনে একটা ভাল ধারন তৈরী হয়। ২) ডেলিভারি মিস হবার, রিটার্ন আসার কিংবা হোল্ড এ থাকার সম্ভাবনয়া অনেক কমে যায়।)

ইকমার্স এ এই পুরো প্রক্রিয়াটি একটি স্টান্ডার্ড প্রসেস। ইকমার্স বিজনেস করতে হলে এভাবেই করা উচিত। কিন্তু আমরা অনেকেই অনেক ভুল করি। সেই ভুল গুলো আসলে একেকটা চরম পাপ হয়েই আমাদের সেলস গ্রোথকে বাধাগ্রস্ত করে।

Post Tags :

2 Comments

  • aeg aweg
    December 23, 2021

    h

    Reply
  • aeg aweg
    December 23, 2021

    No h1 tag Alert

    Reply

Leave a Reply

Comment
Full Name
Work email
Website
Company Name
1
Scan the code